ছাত্রলীগের হামলায় শোক দিবস পণ্ড

নোয়াখালীর চাটখিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেওয়াকে কেন্দ্র করে হামলায় অনুষ্ঠান পণ্ড।

রবিবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর ম্যুরাল বেদীতে আগে ফুল দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনের উপস্থিতিতে উপজেলা ছাত্রলীগের হামলা হয়। হামলায় তেমন কেউ হতাহত না হলেও আয়োজিত শোক দিবসের অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ এবং পৌরসভার আগে বঙ্গবন্ধুর ম্যুরাল বেদীতে ফুল দেওয়ার জন্য ছাত্রলীগের জাকির-তুষারের প্রত্যক্ষ মদদে হামলা হয়। হামলায় অন্তত ২০-৩০ জনের একটি দল মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামী লীগের পুস্পমালা ভাংচুর করেন।

এ বিষয়ে চাটখিল থানার ওসি মোঃ আবুল খায়েরের কাছে জানতে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে সংযোগ পাওয়া যায়নি।

এম.এস আরমান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর