চৌদ্দগ্রামে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

কুমিল্লার চৌদ্দগ্রামে গাছ কাঁটাকে কেন্দ্র করে একই পরিবারে ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত করে ঘর বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি শনিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের সাতঘড়িয়া উত্তরপাড়া গ্রামে ঘটেছে।

হামলার আহতরা হলেন, সাতঘরিয়া উত্তরপাড়া গ্রামের আবুল বশার (৫৫), তার স্ত্রী রাহেনা বেগম (৪০)ও তাদের মাদ্রাসা পড়ুয়া ছেলে জোবায়ের হোসেন(১৫)।

স্থানীয় সূত্র জানা গেছে, শনিবার দুপুরে আবুল বাশার তার ঘরের পাশে একটি কাঠ গাছ কাটছিল এইসময় একই এলাকার মীর আহম্মেদ গং গাছটি তার বলে দাবি করে কাটতে বাধাঁ দেয়।

এ নিয়ে উভয় পক্ষের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মীর আহম্মেদ গং হামলা চালিয়ে আবুল বাশার, তার স্ত্রী রাহেনা বেগম ও তার ছেলে জোবায়ের হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বসতঘর ভাংচুর করে নগদ টাকা পয়সাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

আহতদের শোরচিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদের মধ্যে আবুল বশারের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

এই ব্যাপারে অভিযুক্ত মীর আহম্মেদ বলেন, আবুল বাশার আমার জায়গায় গাছ কাটছিল। এইনিয়ে উভয়ের মধ্যে মারামারি হয়।তবে বসত বাড়ি লুটপাটের ঘটনাটি সত্য নয়।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, এই বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর