জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস, আমাদের বাংলাদেশের ইতিহাস, সমগ্র বাঙ্গালীর ইতিহাস।এই ইতিহাস কখনোই মুছে ফেলা যাবে না। এই ইতিহাসকে আমাদের স্বীকার করতে হবে , মানতে হবে এবং এই ইতিহাসকে অনুধাবন করেই আমাদের সামনের এগিয়ে যেতে হবে।
রোববার (১৫ আগষ্ট) সকালে স্থানীয় উপজেলা পরিষদ হল রুমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতার করতে হবে।
এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে তিনি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে নব নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুর মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, সাবেক যুবলীগ সভাপতি এম.এ.হালিম প্রমূখ।
পরে ১৫ আগষ্ট উপলক্ষে ৭টি অসহায় পরিবারকে ১ মাসের যাবতীয় নিত্যপ্রয়োজনীয় জিনিস জনপ্রতি চাল-২৫ কেজি, ডাল-৩ কেজি, আলু-৫ কেজি, পেঁয়াজ-৫ কেজি, তেল-৫ লিটারসহ আদা রসুন লবন বিতরণ করেন।
তাছাড়া, ৬জন শিক্ষার্থীকে এক বছরের জন্য (প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ) বেতন ভাতা বা ফরম ফিলাপ/ রেজিঃস্ট্রেশন খরচ প্রদান করেন। রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন, পরে ৮জন যুব প্রশিক্ষনার্থীদের মাঝে ৪০ হাজার টাকা করে মোট ৩ লাখ ২০ হাজার টাকা বিতরণ করেন।
সকাল ১১ টায় স্থানীয় আসাদুজ্জামান খাঁন অডিটরিয়ামে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ এবতেদায়ী মাদ্রাসার ৮৮ জন শিক্ষক ও ১২জন ইমামকে ত্রাণ বিতরণের মধ্যদিয়ে হোসেনপুর উপজেলা কর্মসূচি শেষ করেন।
তারেক নেওয়াজ/বার্তা বাজার/এসজে