নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস বিনম্র শ্রদ্ধায় পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮ টার সময় জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খাঁন, পুলিশ সুপার এসএম রাফিউল আলমসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও আলোচনা সভা, মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
একই ভাবে শোক র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গাংনীর বিভিন্ন স্থানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকাল ৯ টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। গাংনী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী খানম পুষ্পমাল্য অর্পণ করেন। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও পুলিশ প্রশাসনের পক্ষে ওসি বজলুর রহমান ও ওসি তদন্ত সাজেদুল ইসলাম পুষ্পমাল্য অর্পণ করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যে দিয়ে গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়।
সকাল সাড়ে ৮ টার সময় মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গাংনী বাজার বাসষ্ট্যান্ডে শহীদ রেজাউল চত্বরে সংক্ষিপ্ত আলোচনা শেষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।এসময় মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, বিশিষ্ট আ.লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
গাংনী অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে নেতা কর্মী ও সমর্থকদের মাঝে তবারক বিতরণ করা হয়।
গাংনীতে উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা আয়োজন করে।
অন্যদিকে বেলা ১১ টার সময় গাংনী পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ রেজাউল চত্বর প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পৌর সভার সাবেক মেয়র আহমেদ আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাষ্টার, জাতীয় পার্টি জেপির জেলা সভাপতি আব্দুল হালিম, পৌর আওয়ামী লীগের সেক্রেটারী আনারুল ইসলাম বাবু, যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক শফি কামাল পলাশ প্রমুখ।
এছাড়া আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, কৃষকলীগ নেতা আতিয়ার রহমান, আ’লীগ নেতা ইয়াছিন রেজা, কাজীপুর ইউপি আ,লীগের সম্পাদক হাফিজুর রহমান, যুবলীগ কর্মী আব্দুল আলিম ,ছাত্রলীগের তৌহিদুল ইসলাম, বিপ্লব হোসেন, অনিক, ইমরান হাবীব আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাসুদ রানা/বার্তা বাজার/এসজে