পরিস্থিতি অস্বাভাবিক হলে স্কুল-কলেজ খুলবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ সন্তোষজনক পর্যায়ে এলে ধাপে ধাপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল-কলেজ খোলা হবে না।

রোববার (১৫ আগস্ট) সকালে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অধিকাংশকে টিকার আওতায় আনা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তবে ৪০ লাখের উপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কবে নাগাদ পুরোপুরি টিকার আওতায় আনা যাবে তা বলা কঠিন।

এর আগে বুধবার (১১ আগস্ট) শিক্ষামন্ত্রী বলেছিলেন, সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে সরকারের। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর -ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও বলেছিলেন, সংক্ষিপ্ত সিলেবাসের ওপর বর্তমানে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। আশা করছি, পরিস্থিতি স্বাভাবিক হলে উল্লেখিত সময়ে দুটি পরীক্ষা আমরা নিতে পারব।

উল্লেখ্য, দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *