আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, ঋণ বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে নানা কর্মসূচী। তার অংশ হিসেবে উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, আশুগঞ্জ থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আশুগঞ্জ প্রেসক্লাব, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোশিয়েশন, আশুগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, বিদ্যুৎ বিতরণ বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ শেষে গার্ড অনার প্রধান করা হয়। এসময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুান্সি, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, সহকারি কমিশনার ভূমি আশরাফুল হক, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদুর রহমানসহ বিশেষ ব্যাক্তিবর্গ।

পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও যুব ঋন বিতরণ ও যুব প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

দুপুরে উপজেলা সকল মসজিদ, মন্দির, র্গিজা ও প্যাগোডায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উনার পরিবারের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে স্বাস্থ্যবিধি মেনে দোয়া-মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর