চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে।

রোববার (১৫ আগস্ট) সকালে শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে স্বাস্থ্যবিধি মেনে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, ‘এরফান গ্রুপ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, যুব মহিলালীগ, ছাত্রলীগ, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম-পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার, সহ-সভাপতি আলমগীর কবির ইউসুফসহ রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারী-বেসরকারী অফিস প্রধানগণ ও বিভিন্ন সংগঠন।

এছাড়া জেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ ও অংগসংগঠনের আয়োজনে কোরআনখানি, কাঙ্গালী ভোজ, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

আব্দুস সোবহান তারেক/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর