কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সব শহীদদের রূহের মাগফেরাত কামনায় রোববার (১৫ আগস্ট) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিন ব্যাপী প্রোগ্রামে ছিল মিলাদ ও দোয়া, স্বেচ্ছায় রক্তদান, অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরোস্কার বিতরণ,যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ঋণ বিতরণ, বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণসহ ভার্চুয়াল আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা পারভীন রুনু, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা প্রকৌশলী শেখ মাহফুজুল হক প্রমুখ।

অন্যদিকে শোক দিবস উপলক্ষে বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের ব্যানারে মেয়র আব্দুল কাদের মির্জা সমর্থিত ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থিতদের পৃথক পৃথক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সহিংসতা এড়াতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের পাশাপাশি তৎপর ছিল র্যাব ও জেলা ডিবি পুলিশ।

এম.এস আরমান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর