খুনি জিয়ার প্রতীকী বিচার হোক : তাপস

শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় জিয়াউর রহমান সর্বাত্মকভাবে জড়িত ছিলেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

রোববার (১৫ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর বনানী কবরস্থানে শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত, তা সাক্ষ্য-প্রমাণে স্পষ্ট। বঙ্গবন্ধু হত্যায় তিনি সর্বাত্মকভাবে জড়িত ছিলেন।

তিনি আরও বলেন, জাতিকে পরিপূর্ণভাবে কলঙ্কমুক্ত করতে কমিশন গঠন করে খুনি জিয়ার প্রতীকী বিচার হলেও সম্পন্ন করা দরকার।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *