কুমারখালীতে জাতীয় শোক দিবস পালিত

কুমারখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

রবিবার সকাল ৭ টায় শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সাবেক এমপি আব্দুল রউফ, উপজেলা নিবার্হী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার ভূমি তামান্না তাসমিন, অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার।

এই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান, সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুণ, সালাউদ্দিন খান তারেক; সাংগঠনিক সম্পাদক উপজেলা আ’লীগ, হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে প্রতিবছর পালন করে এ দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হবে।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাহফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোশারফ হোসেন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর