বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নেবোই : এমপি মোতাহার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকালে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে হাতীবান্ধা এসএস সরকারি মডেল হাইস্কুলের নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন, আলোচনা সভা, দোয়াসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেন, বঙ্গবন্ধুর ইতিহাস সবাইকে জানতে হবে, প্রতিটি গ্রামে গ্রামে এবং ঘরে ঘরে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে। এ সময় বঙ্গবন্ধুর খুনীদের প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেন তিনি।

আরও বক্তব্য রাখেন- হাতীবান্ধা এসএস সরকারি মডেল হাইস্কুল এর প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ হোসনে, উপজেলা মহিলা লীগের সভাপতি রশিদা বেগমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

পরিমল চন্দ্র বসুনিয়া/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর