খুলনা বিভাগে করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত বেড়েছে

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪২০ জনের।

এর আগে গতকাল শনিবার (১৪ আগস্ট) এ বিভাগে করোনায় ২১ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ৩২২ জনের।

রোববার (১৫ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত করোনায় ২০ জন মারা যান। এদের মধ্যে খুলনায় সর্বোচ্চ আটজন মারা গেছেন। এছাড়া কুষ্টিয়ায় পাঁচজন, মেহেরপুরে তিনজন, বাগেরহাটে একজন, নড়াইলে একজন, মাগুরায় একজন ও ঝিনাইদহে একজন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ১ লাখ ৩ হাজার ৯৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৮১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ২৫৩ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর