আলফাডাঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

আলফাডাঙ্গায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ। ছবি- বার্তা বাজার

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় শোক দিবস উপলক্ষে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পৌরসভার মেয়র সাইফুর রহমানের বাস্তবায়নে এসব বিতরণ করা হয়। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এর আওতায় পৌরসভার ৮জনকে এসব হুইল চেয়ার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, পৌর সচিব মেহেদী হাসান প্রমুখ।

এবিষয়ে আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান জানান, ‘২০২০-২১ অর্থবছরে পৌরসভা এলাকার ৮ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *