ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় শোক দিবস পালন। ছবি- বার্তা বাজার

ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

রোববার (১৫ আগস্ট) সকাল থেকেই বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে শহরের বঙ্গবন্ধু স্কয়ার।

এ উপলক্ষে সকালে স্বাস্থ্য বিধি মেনে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবিরসহ জেলা আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক-সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে বিএম ল্যাবরেটরি স্কুল মাঠে গাছের চারা রোপন করা হয়েছে।

রাসেল আহমেদ/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *