বরগুনায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

বরগুনায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রোববার (১৫ আগস্ট) বিকালে বরগুনা সদরের চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে (স্বাস্থ্য বিধি মেনে) বঙ্গবন্ধুর ছবিতে পুষ্প অর্পন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ নিরব হোসেন, চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান,সহকারী শিক্ষক ফজলুল হক বিএসসিসহ অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বাঙালির জন্য আজকের দিনটি শোকের। একই সঙ্গে হারানোরও। বিশ্ব মানবতার জন্যও আজকের দিনটি কলঙ্কের। স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর দিন আজ।

মেহেদী হাসান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর