লামায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

বান্দরবানের লামায় বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ লামা উপজেলা শাখা।

রোববার (১৫ আগস্ট) সকালে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে দিবসটির তাৎপর্য তুলে ধরে খতমে কোরআন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত ও সকাল ৭টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশীদ এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন।

এরপর একে একে শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, ভূমি অফিস, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যদ্বয়, লামা সার্কেল, লামা থানা, বন বিভাগ, লামা হাসপাতাল, উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনসহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।

এদিকে আলোচনায় বক্তারা বলেন, ইতিহাসের কলঙ্কিত এ দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি ও স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দেশী বিদেশী চক্র। তাই এ দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় এ শোক দিবস পালন করছে দেশবাসী।

এম. মিজানুর রহমান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর