১৯ আগস্ট দ্বিতীয় ডোজ নেবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। শনিবার (১৪ আগস্ট) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব জানান, ম্যাডামের শারীরিক অবস্থা এখন আপাতত স্থিতিশীল, ডেটোরেট করেনি। তার কোনো খারাপ কিছু হয়নি। তিনি টিকা এক ডোজ নিয়েছেন। আবার দ্বিতীয় ডোজ নেবেন। দ্বিতীয় ডোজ টিকার নির্ধারিত সময় রয়েছে ১৯ আগস্ট।

এর আগে গত জুলাই মাসের ১৯ তারিখ রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে মর্ডানার প্রথম ডোজ টিকা নেন তিনি।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল বাসভবন ফিরোজায় থেকে করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। সেখানে মেডিকেল বোর্ডের অধীনে চলে তার চিকিৎসা। ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় ফিরেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর