সকালেই এলো করোনায় ৮৭ জনের মৃত্যুর খবর

করোনাভাইরাসে দেশে কোথাও কোথাও মৃত্যু কমেছে, আবার কোথাও বেড়েছে। রোববার (১৫ আগস্ট) সকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। চাঁদপুরে গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে ২৫ জন মারা গেছেন। দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে কুমিল্লায় ৪ জন, কুষ্টিয়ায় ৬ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন, সাতক্ষীরায় ৮ জন, কিশোরগঞ্জে ২ জন ও চুয়াডাঙ্গায় ৪ জনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর