সংঘাত ছাড়াই জালালাবাদ তালেবানের দখলে, রাজধানী কাবুল বিচ্ছিন্ন

কোনো প্রকার সংঘাত ছাড়াই আফগানিস্তানের জালালাবাদে কর্তৃত্ব স্থাপন করেছে তালেবানরা। জালালাবাদের গভর্নর তালেবানদের কাছে আত্মসমর্পন করেছেন বলে দাবি করছে সরকারি একজন কর্মকর্তা।

রাজধানী কাবুলকে পুরো দেশের সাথে বিচ্ছিন্ন করে ফেলায় শহরটি থেকে সাধারণ মানুষজন পালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে আল জাজিরা।

জানা যায়, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের রাজধানীর নাম জালালাবাদ। রোববার সকালে এটি তালেবানের নিয়ন্ত্রণে আসে।

এর আগে উত্তরের প্রদেশ মাজারে শরিফ দখল করে তালেবানরা। জালালাবাদ দখল করেই ক্ষান্ত হয়নি তালেবানরা। সেখানকার গভর্নরের অফিসে তাদের অবস্থানের ছবি ইতোমধ্যে অনলাইনে প্রকাশ করেছে।

নাঙ্গারহার প্রদেশের পার্লামেন্ট সদস্য আনরারুল্লাহ মুরাদ বার্তা সংস্থা এপি-কে জানান, প্রবীণরা জালালাবাদে সরকারের পতন নিয়ে সমঝোতা করার পর এর নিয়ন্ত্রণ চলে যায় তালেবানদের হাতে।

এই শহরের আরেকজন আফগান কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছেন গভর্নর। তাই সেখানে কোনোই সংঘর্ষ হয়নি। বেসামরিক জনগণের জীবন রক্ষার একমাত্র উপায় ছিল আপসে তালেবানদের কাছে ক্ষমতা ছেড়ে দেয়া।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর