পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস পালন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পালন করা হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী।

এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন শাহনাজ, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারোয়ার জাহান, ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন, আহুতিয়া তদন্তকেন্দ্রের পরিদর্শক আসাদুজ্জামান টিটুসহ সর্বমহল।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোয়া-মোনাজাত ও গৃহীত অন্যান্য কর্মসূচি আয়োজন করা হয়। আয়োজিত কর্মসূচিগুলোতে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

হুমায়ুন কবীর/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর