করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত ছিলেন ও ১৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
করোনায় যারা মারা গেছেন- ময়মনসিংহ সদরের নুরুল হুদা (৬৫), নুরুল ইসলাম (৬০), পরিমল চন্দ্র দে (৯০), ত্রিশালের হাসিনা (৬২), আনোয়ারা বেগম (৭৭), হালুয়াঘাটের বিজয় রিচিল (৬০), তারাকান্দার ইউসুফ (৮০), নান্দাইলের আব্দুল হেলিম (৬৫), নেত্রকোনা মোহনগঞ্জের জাহানারা (৫৪), শেরপুর শ্রীবর্দীর মাহমুদা (৬৪)।
উপসর্গ নিয়ে যারা মারা গেছেন- ময়মনসিংহ নগরীর সীমা সাহা (৫০), লুতফুন্নাহার (৮৩), গফরগাঁওয়ের রমিজ উদ্দীন (৮৫), সালেহা (২৫), ত্রিশালের শামীমা নাসরিন (২৬), ঈশ্বরগঞ্জের রওশন আরা (৫০), ফুলবাড়িয়ার আবু বকর সিদ্দিক (৬০), মুক্তাগাছার জরিনা খাতুন (৫৫), নান্দাইলের খোদেজা বেগম (৪৬), গৌরীপুরের শিরিন (৫০), নেত্রকোনা পুর্বধলার ফরহাদ (৪৫), কেন্দুয়ার আব্দুর রহমান (৮৫), জামাপুর দেওয়ানগঞ্জের রোকেয়া (৬০), কিশোরগঞ্জ সদরের সুমেতা (৬০), টাঙ্গাইল মধুপুরের আকবর আলী (৬০)।
তিনি আরও বলেন, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৫৯ জন।
বার্তা বাজার/নব