পাকিস্তানে গ্রেনেড হামলা: ৬ নারী ও ৪ শিশু নিহত

ছবি- সংগৃহীত

পাকিস্তানের করাচিতে গ্রেনেড হামলায় প্রাণ গেছে শিশুসহ ১০ জনের। শনিবার (১৫ আগষ্ট) রাতে মাদিনা এলাকার পুলিশ ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে আরও ৮ জন। নিহতদের ৬ জন নারী ও বাকি ৪ জন শিশু।

কর্তৃপক্ষ জানায়, একটি খোলা ট্রাকে করে মোমিনাবাদ থেকে লানধির দিকে যাচ্ছিলো হতাহতরা। এ সময় মাদিনা এলাকায় পুলিশ ফাঁড়ির কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে কয়েকজন মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট।

এদিকে, হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এখনও দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। গত সপ্তাহে বেলুচিস্তানের কোয়েটায় পৃথক দু’টি গ্রেনেড হামলায় প্রাণ যায় ৩ জনের। স্থানীয় একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন হামলার দায় স্বীকার করে।

বার্তা বাজার/এস.আর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *