কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৫ জন। স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে দেশটির আবদালি এলাকায় কৃষি খামারে আগুন লেগে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা যায়, আবদালি এলাকায় কৃষি খামারে কাজ করতো ২০ জন বাংলাদেশী শ্রমিক। সেখানে রাত ১০ টার দিকে আবাসস্থলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হলে ৩ জনের মৃত্যু হয়। এখনও ৫ জন হাসপাতালে ভর্তি আছে।
নিহতরা হলো, সিলেটের গোয়াইনঘাট উপজেলার খুরশিদ আলী (৪৮), মৌলভীবাজারের জুড়ি উপজেলার কামাল উদ্দিন (৫১), কানাইঘাট এলাকার মোহাম্মদ ইসলাম (৩২)।
ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সিলর আবুল হুসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ দেশে পাঠানো ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বার্তা বাজার/ এস.আর