হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে ৩০৪ জনের মৃত্যু, মাসব্যাপী জরুরি অবস্থা জারি

ছবি- সিএনএন

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ হাইতিতে স্থানীয় সময় শনিবার ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১ হাজার ৮০০ জন।

দেশের এমন পরিস্থিতিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। দেশের পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি সংবাদ সম্মেলনে মাসব্যাপী জরুরি অবস্থার ঘোষণা দেন। ভূমিকম্পে ঘরবাড়ি, রাস্তা-ঘাট ও স্থাপনার ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে আহতদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। আহত রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এ বিষয়ে হাসপাতালের একজন প্রশাসক বলেন, প্রচুর আহত মানুষ হাসপাতালে আসছেন। অনেক মানুষ। তাদের সেবা দেওয়ার মতো প্রস্তুতি ও সামর্থ আমাদের নেই। সে কারণে, হাসপাতালের বাইরে আমরা তাবু গেড়েছি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিস সংস্থা ইউএসজিএস জানিয়েছে, হাইতির উত্তর-পূর্বাঞ্চলের সেন্ট লুইস ডু সুদ অঞ্চলের ১২ কিলোমিটার দূরে ও ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। যে কারণে অনেক বেশি ভূকম্পন অনুভূত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সূত্র : সিএনএন

বার্তা বাজার/এস.আর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *