বিএনপি জামাত নিষিদ্ধ হোক : নিখিল

বিএনপি ও জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদ আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

শনিবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে বনানী কাচাবাজার এলাকায় জাতীয় শোক দিবস ও ১৯৭৫ এর ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের সকল শহীদ-স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন অনুষ্ঠানে এ কথা বলেন।

এসময় নিখিল বলেন, বলেন ১৫ আগষ্ট বঙ্গবন্ধু’র হত্যা কান্ডে জিয়া সরাসরি জড়িত , তার মরনোত্তর ফাঁসির দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, বঙ্গকন্ধুকে হত্যার পরে জিয়া সকল খুনিদের আশ্রয়দিয়ে পুর্নবাসন করেছেন। সেই সাথে আইন করে বঙ্গবন্ধুর হত্যাকান্ডের বিচার বন্ধ করেছে। শুধু জিয়া নন, তার উত্তরসুরি বিএনপি-জামাতও রাষ্ট্রক্ষমতায় এসে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন। নিজের স্বার্থে দেশবিরোধী ষড়যন্ত্র করে চলেছেন।

মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনা সংকটে বিএনপি কোথাও একমুঠো চাল দেয়নি। একজন মানুষেরও পাশে দাঁড়ায়নি। শুধু সরকারের সমলোচনায় নিয়োজিত, এটা তাদের স্বভাবজাত চরিত্রে পরিণত হয়েছে।

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনীতি মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। করোনার এই মহাসংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নেতৃত্বে যুবলীগ মানুষের সারা দেশে সেবা করে যাচ্ছে। অসহায় মানুষকে খাদ্য সহায়তা, দাফন ও সৎকার, অক্সিজেন সেবা, টেলিমেডিসিন সেবা, চিকিৎসা পরামর্শ ও সুরক্ষা সামগ্রি বিতরণ করছে যুবলীগ।

ঢাকা মহানগর যুবলীগ উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক মো: ইসমাইল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্যে মাইনুল হোসেন খান নিখিল বলেন ১৫ আগষ্ট বঙ্গবন্ধু’র হত্যা কান্ডে জিয়া সরাসরি জড়িত , তার মরনোত্তর ফাঁসির দাবি করেন তিনি।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য , এ্যাড. মামুনুর রশিদ , যুগ্ন-সাধারন সম্পাদক , বিশ্বাস মতিউর রহমান , রফিকুল আলম জোয়াদার সৈকত , সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু , মশিউর রহমান চপল , ড. এ্যাড. শামিম আল সাইফুল সোহাগ , ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামছুল আলম অনিক , উপ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক তুহিন , সহ-সম্পাদক আব্দুর রহমান জিবন , কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল ও ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহ-সভাপতি কাজী জহিরুল ইসলাম মানিক , জাফর ইকবাল , দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর