পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগে ‘ভুয়া’ ক্ষয়ক্ষতির ছবি ভাইরাল: কর্তৃপক্ষ

ফেরির ধাক্কায় পদ্মা সেতুর পিলারে ক্ষতির ছবি ইতো মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিটি সেতু বিভাগের নজরে আসে। সেতু বিভাগ ছবিটি ভুয়া বলে দাবি করেছে। সেই সাথে যারা এই ছবি ভাইরাল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কথা জানিয়েছেন।

শনিবার (১৪ আগস্ট) লৌহজং থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে দ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের বলেন, ভুয়া ছবিটি আমাদের নজরে এসেছে। এটি যারা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আজ (শনিবার) লৌহজং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত এক মাসে পদ্মা সেতুতে চারবোর ফেরির ধাক্কা লাগেছে। এতে পদ্মা সেতুর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর