শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘জিয়াউর রহমান জাতির পিতা হত্যা ষড়যন্ত্রের সঙ্গে আগাগোড়া যুক্ত ছিলেন। একাত্তরে শুরুতে জিয়া স্বাধীনতা যুদ্ধে যোগ দিতে চাননি।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার (১৪ আগস্ট) স্টেশন রোডস্থ মোটেল সৈকত মিলনায়তনে হিন্দু কল্যাণ ট্রাস্ট চট্টগ্রাম জেলা শাখার আলোচনা সভায় শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন ‘আমাদের বীর মুক্তিযোদ্ধা জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ অনেক মুক্তিযোদ্ধা এসব ঘটনাপ্রবাহের চাক্ষুস প্রমাণ।’
হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মার সভাপতিত্বে এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সহকারী পরিচালক রিংকু কুমার শর্মার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য প্রফেসর ড. বেনু কুমার দে। অতিথি ছিলেন চসিকের ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, আব্দুস ছালাম মাসুম, পুলক খাস্তগীর, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নিলু নাগ ও রুমকি সেনগুপ্ত।
আলোচনা শেষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর করা হয়।-বাসস।
বার্তা বাজার/এসজে