গাইবান্ধায় সাম্প্রতিককালে ঘটে যাওয়া চাঞ্চল্যকর সাত হত্যা মামলার ২৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে পাঁচটি হত্যাকান্ডের মুল রহস্য উৎঘাটন করেছে তারা।
শনিবার(১৪ আগস্ট)বিকেলে সংবাদ সম্মেলন করে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের জানান পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
তিনি জানান, গত ৫ আগস্ট সদরের কামারজানির চরে হাত,পা বাঁধা অবস্থায় নান্নু মিয়া নামে এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে এই হত্যাকান্ডের রহস্য উৎঘাটন করে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে চার আসামিসসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
এছড়াও ফুলছড়ির সুজন মাঝি নিখোঁজের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা ১৬৪ ধারায় জবানবন্দীতে সুজন মাঝিকে নদীতে ফেলে দেয়ার কথা স্বীকার করেন।
এদিকে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি রকি হত্যা মামলায় ৫ জন, সদরের সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুর হাসান লিখন হত্যা মামলায় মুল আসামি মামুনসহ ৪ জন এবং বালুয়া বাজারের রোকন হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, চাঞ্চল্যকর জুতা ব্যবসায়ী হাসান হত্যা মামলায় একজন এবং সর্বশেষ সদরের পিয়ারাপুরে এক রশিতে দুই বন্ধুর গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় প্রদিপ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সর্বমোট সাত হত্যা মামলায় ২৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সুমন/ বার্তা বাজার/টি