১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের শাহাতাদবার্ষিকীতে প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
শনিবার (১৪ আগস্ট) ঢাকাস্থ পাকিস্তানি হাইকমিশন এই তথ্য জানায়।
তাদের পক্ষ থেকে জানানো হয়, ১৫ আগস্ট উপলক্ষে এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যদের শাহাদাতবার্ষিকীতে তার (শেখ হাসিনা) প্রতি সমবেদনা জানিয়েছেন।
বার্তা বাজার/এসজে