‘ভুয়া’ সিআইডি পুলিশ আটক

গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকা থেকে সিআইডি পরিচয় দানকারী এক প্রতারককে আটক করেছে পুলিশ। আটককৃত কামরুল ইসলাম গাজীপুর মহানগরের গাছা থানার উজাড় পাড়া গ্রামের স্বানীয় গেদুন মিয়ার ছেলে।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে দিকে বাঘেরবাজার এলাকায় নিজেকে সিআইডির কর্মকর্তার পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করে যাওয়ার সময় সন্দেহ হলে জনতা তাকে আটক করে জয়দেবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাবনার আমিনপুর থানার বাবুলপুর গ্রামের আবু বক্কর সিদ্দিক এবং একই এলাকার প্রতিবেশী অজিফা বেগম তারা দুজনেই পরিবার নিয়ে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার স্থানীয় জাহাঙ্গীর এর বাড়িতে ভাড়ায় থাকেন। অজিফা, আবু বক্কর সিদ্দিকের কাছ থেকে ১৫শ টাকা দাড় নেয়।

সে টাকা চাইতে গিয়ে অজিফার সাথে বাকবিতন্ডা হয়। এসময় সিআইডি পরিচয় দিয়ে সমাধান করে দেয়ার কথা বলে অজিফাকে টাকার জন্য চাপ দেয় কামরুল ইসলাম । পরে অজিফা ১৫শ টাকা ফেরত দেয় সিআইডি পরিচয় দানকারী ব্যক্তির হাতে। সে ১৪শ টাকা নিয়ে ১শ টাকা আবু বক্কর সিদ্দিক কে দিয়ে চলে যাওয়ার সময় জনতা তাকে আটক করে পুলিশে দেয়।

জয়দেবপুর থানার ওসি মামুন আল-রাশিদ জানান, গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকা থেকে প্রতারনার সময় কামরুল ইসলাম নামে এক প্রতারককে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই প্রতারককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াদীন রয়েছে।

ফিরোজ শাহ্/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর