মুসলিম যুবকের সাথে পালানো হিন্দু কিশোরীকে উদ্ধার করলো পুলিশ

ভালোবাসার টানে মুসলিম যুবকের সাথে ঢাকার সাভার থেকে পালানো জয়া সরকার (১৩) নামে হিন্দু কিশোরীকে উদ্ধার করেছে লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশ। এসময় ওই কিশোরীকে নিয়ে পালানো বখাটে মুসলিম যুবক মুরাদকেও (২৫) গ্রেফতার করা হয়েছে। সে রায়পুর উপজেলার চরপাতার ইউপির গাছিরহাট এলাকার রিকশা চালক কামাল হোসেনের ছেলে।।

শনিবার (১৪ আগস্ট) সকালে চরপাতা ইউপির গাছিরহাট এলাকার করিমজানের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়েছে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল ভোক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত এক বছর ধরে মুরাদ তার ফুফুর বাসা ঢাকা সাভারে আসা-যাওয়া করতো। সেই সুবাধে দুই মাস আগে ধরে মুরাদের সাথে সাভারের স্কুল শিক্ষক জীবন সরকারের কিশোরী মেয়ে জয়া সরকারের মনদেয়া নেয়া চলছিলো। এর সূত্র ধরে বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে মুরাদ তার কিশোরী প্রেমিকা জয়াকে নিয়ে রায়পুরে গ্রামের বাড়িতে পালিয়ে আসে।।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় (১৩ আগস্ট) সাভার থানায় জয়ার বাবা স্কুল শিক্ষক জীবন সরকার বাদী নারী ও শিশু নির্যাতন আইনে লিখিত অভিযোগ করেন। এরপর থেকে পুলিশ মুরাদকে গ্রেফতার ও জয়াকে উদ্ধারে অভিযান শুরু করে। প্রায় দুই দিন পর তাদের রায়পুরের চরপাতা গ্রামের মুরাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

রায়পুর থানার এসআই আবদুল কুদ্দুস জানান, শুক্রবার রাতে সাভার থানার ম্যাসেজ পেয়ে শনিবার অভিযান চালিয়ে মুরাদকে তার বাড়ি থেকে গ্রেফতার ও ভিকটিম উর্মিলাকে উদ্ধার করা হয়েছে।

পালিয়ে গিয়ে কিশোরি জয়াকে ধর্মান্তরিক করে বিয়ে করেছেন মুরাদ। বিয়ের কাগজপত্র ও ধর্মান্তরিত করার এফিডেভিট কপি উদ্ধার করা হয়েছে। ভিকটিমের কোন ক্ষতি হয়নি বলে সে জানায়। এঘটনায় কোন মামলা না হওয়ায় শনিবার বিকালে (১৪ আগস্ট) তাদেরকে তাদের উভয় অভিভাবকের সম্মতিতে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর করা হয়েছ।

ওসমান গণি/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর