তালেবানের ভয়ে যেকোনো সময় পালাতে পারেন আফগান প্রেসিডেন্ট

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ফাইল ছবি

যেকোনো মুহুর্তে আফগানিস্তের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে বলে দেশটির বাহিনীর একটি সূত্র মারফত জানিয়েছে সিএনএননিউজ১৮। যদিও শনিবার (১৪ আগস্ট) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বলেছেন, তালেবানের বিরুদ্ধে চলমান যুদ্ধ তিনি চালিয়ে যাবেন।

রেকর্ডকৃত ভিডিও বক্তব্যে আশরাফ গনি বলেন, তালেবানের আক্রমণে আজ পুরো দেশ স্তম্ভিত। দেশবাসী হুমকির মুখে থাকলেও পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে।

ভারতীয় গণমাধ্যম সিএনএন১৮ জানাচ্ছে, তালেবানের সাথে আফগান প্রেসিডেন্ট জরুরি যুদ্ধ বিরতি চুক্তিতে যেতে চাচ্ছেন। এর অংশ হিসেবে তিনি পদত্যাগ করে দেশ ছাড়তে রাজি হয়েছেন।

একটি সূত্র জানায়, টেলিভিশনে প্রচারের জন্য যখন আশরাফ গনির বক্তব্য ধারণ করা হচ্ছিল, তখনও তাকে পদত্যাগের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তখন রাজি না হলেও এখন যেকোনো মুহুর্তে পদত্যাগ করে দেশ ছেড়ে পরিবার নিয়ে পালাতে পারেন তিনি।

এর আগে দেশটির ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা নিজের ক্ষমতা ছেড়ে দেশ থেজে পালিয়েছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ব্লুমবার্গে এ বিষয়ে খবর প্রকাশ হলেও জানানো হয়নি কারণ।

বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *