নরসিংদীতে প্রত্যয় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
নরসিংদীর রায়পুরায় প্রত্যয় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে করোনা মহামারিতে গরীব ও অসহায়দের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) বিকালে রায়পুরা পোস্ট অফিস সংলগ্ন একটি ভবনে এ সহায়তা প্রদান করা হয়। ওই সময় প্রত্যয় সমাজকল্যাণ সংস্থার আহবায়ক মেরিন ইঞ্জিনিয়ার আরমান শরীফের নির্দেশনায় এবং সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম মাহাবুব এর উদ্যোগে ও সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় অসহায় ২০টি পরিবারের মাঝে নগদ ৩শ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও উপজেলার ২জন মুমূর্ষু রোগীকে সংগঠটির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রত্যয় সমাজকল্যান সংস্থার দাতা সদস্য তৌহিদুল হাসান আল-আমিন ও ব্যারিস্টার রাসেল মাহমুদ এবং যুগ্ম আহ্বায়ক ও সদস্য জহিরুল জনি, হাসানুর ইমাম জুয়েল, সোহেল ভূইয়া, মনিরুল ইসলাম, আতিকুর রহমান, হিমেল ইসলাম, সোহান উল্লাহ হানিফ, সুমন রাহাত ফকির, শামীম মোল্লা, কাজী আলম,ডালিম, ছোটন মিয়া,শাহিন মিয়া, ইমরান রুহেল, কামাল উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম মাহবুব জানান, ২০২০ সালে রায়পুরা আর.কে.আর.এম উচ্চ বিদ্যালয়ের ৩৫জন প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠনটির যাত্রা শুরু হয়। যার প্রধান উদ্দেশ্য অসহায় ও সাধারন মানুষের পাশে দাঁড়ানো।
এরপর থেকে সমাজের নিন্মবিত্ত ও অসহায় মানুষদের সহযোগিতা করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় আজ ২০টি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ এবং ২জন মুমূর্ষু রোগীকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত বলে জানান তিনি। সেই সাথে সকলকে নিজ নিজ এলাকার অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন তিনি।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি