যেকোনো সময় রাজধানী দখল করে আফগানিস্তানের ক্ষমতায় তালেবান

আফগানিস্তানের ১৮ প্রদেশের রাজধানী মাত্র ১ সপ্তাহেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তালেবান। ইতোমধ্যে শনিবার (১৪ আগস্ট) তারা দেশটির উত্তরাঞ্চলের শহর মাজার-ই শরিফে চতুর্মুখী হামলা চালিয়েছে। ৩৪ প্রদেশের মধ্যে ১৮ প্রদেশের রাজধানীতে এখন তালেবানের পতাকা উড়ছে।

জানা যায়, এখন বেশ কিছু এলাকায় আফগান বাহিনীর সাথে লড়াই করছে তালেবান। তারা ইতোমধ্যে দেশটির রাজধানী কাবুলের ৫০ কিলোমিটার দূরে লগার প্রদেশের রাজধানী পুল-ই আলমের দখল নিয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা থেকে এক মূল্যায়নে বলা হয়, যেভাবে আফগান বাহিনীর শক্তিতে হামলা চালানো হচ্ছে, তাতে কয়েক সপ্তাহের মধ্যেই রাজধানী কাবুল হাতছাড়া হয়ে যেতে পারে।

এদিকে কাবুলের পতন অনেকটা নিশ্চিত হয়ে যাওয়ায় সেখান থেকে মার্কিন আমলা ও নাগরিকদের নিরাপদে তুলে নিতে তিন হাজার সৈন্য অস্থায়ীভাবে আফগানিস্তানে পাঠিয়েছে বাইডেনের যুক্তরাষ্ট্র।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে, তাদের দূতাবাস বিমানবন্দরের মধ্যে বা কাছাকাছি কোথাও সরিয়ে নেওয়া যায় কি না তা ভেবে দেখা হচ্ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর