ভৈরবে ট্রেন লাইনচ্যূত: তদন্ত কমিটির তদন্ত সম্পন্ন
কিশোরগঞ্জের ভৈরবের ট্রেন লাইনচ্যূতর ঘটনায় বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) জোন থেকে আলাদা দুটি তদন্ত টিমের তদন্তের কাজ সম্পন্ন করেছে।
বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) জোন ঢাকা (এটিও) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত টিম অন্যদিকে রেল দপ্তর পূর্বাঞ্চল জোনের থেকে (টি আই টি) মো: জসিম উদ্দিন ভূইয়ার নেতৃত্বে ৪ সদস্যের আরো একটি তদন্ত টিম দুঃঘটনা স্থানে এসে ট্রেন লাইনচ্যূতর ঘটনায় তদন্তে কাজ সম্পন্ন করেছেন।
তদন্ত টিম সদস্যরা দুঃঘটনা কবলিত স্থানে তারা ট্রেনের চালক, যাত্রী, স্থানীয় লোকজন ও স্থানীয় রেলওয়ের কর্মকর্তাদের সাথে কথা বলছেন ।
এদিকে, শনিবার (১৪ আগস্ট) সকাল থেকে ভৈরব – কিশোরগঞ্জ – ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাভাবিক থাকলেও এই পথে সকল ট্রেন বিলম্বে ছাড়তে ও পৌছাতে দেখা গেছে ।
উল্লেখ্য, গতকাল (১৩ আগস্ট) ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন রেলওয়ে ভৈরব স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় দুপুর ১২:৩০ মিনিট ভৈরব স্টেশনে প্রবেশের সময় একটি বগির ৪টি চাকা লাইনচ্যূত হয়। এতে ভৈরব – কিশোরগঞ্জ – ময়মনসিংহ রুটে সকাল প্রকার ট্রেন চলাচল ৭ ঘন্টা বন্ধ থাকে।
নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের চাকা লাইনচ্যূত হওয়ার পর ভৈরব স্টেশনে আটকে পড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃ বিজয় এক্সপ্রেস ।
এতে দুর্ভোগে পরে হাজারও যাত্রী। নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যূতর পর প্রায় ৭ ঘন্টা চেষ্টার করে প্রকৌশলীরা রেল লাইন সচল করতে সক্ষম হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় রেল লাইন সচল হলে আটকে পরা আন্ত:নগর বিজয় ট্রেনটি ভৈরব থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায় । এ ঘটনায় ভৈরব- ময়মনসিংহ রেলপথে ৭ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল ।
ভৈরব স্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২:৩০ মিনিট সময় নাসিরাবাদ ট্রেনটি ভৈরব স্টেশনের প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দ হয়। ট্রেনে থাকা যাত্রীরা চিৎকার শুরু করলে চালক সাথে সাথে ট্রেনটি থামাতে সক্ষম হয়। দূঘর্টনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করতে দুপুর ১:৩০ মিনিটে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন উদ্ধার কাজ শুরু করে। প্রকৌশলীরা প্রায় ৭ঘন্টা চেষ্টার পর রেল লাইন সচল করতে সক্ষম হয়।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ নূরু নবী জানান, ঢাকা থেকে ২টি তদন্ত টিম দু:ঘটনা স্থানে এসে ট্রেন লাইনচ্যূতর ঘটনায় তদন্তে কাজ সম্পন্নের কথা শিকার করেন।
মোঃ জামাল /বার্তা বাজার/এসবি