টেকনাফে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধু খুন

কক্সবাজারের টেকনাফে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে এক গৃহবধূ খুন হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোহছেনা আক্তার (২৩) ওই এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী।

খোঁজ নিয়ে জানাযায়, গভীর রাতে ৭/৮ জনের এক দল অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসী দরজা ভেঙ্গে ঘড়ে ঢুকে বাড়ির মালিক মোহাম্মদ আলীকে খুঁজতে থাকে। এসময় মোহাম্মদ আলী ঘরের ভিতরে রুমের দরজা বন্ধ করে চিৎকার করতে থাকে।

এসময় বাড়ির বারান্দায় ৩৫ দিনের শিশুসহ শুয়ে থাকা তার স্ত্রী মোহছেনা আক্তারের সাথে তর্কাতর্কিত একপর্যায়ে চুরিকাঘাত করার সাথে সাথে মৃত্যুবরণ করে। প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি মাহমুদুল হাসান জানান, রাতের অন্ধকারে কে বা কারা বাড়িতে ঢুকে এই নৃসংশ হত্যাকান্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী স্থানীয়দের বরাত দিয়ে ‘বার্তা বাজার’কে জানান দীর্ঘ দিন ধরে মোহাম্মদ আলী ও তার সৎ ভাইদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সেই সূত্র ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়ে থাকতে পারে। এছাড়াও তাদের সাথে পূর্বে থেকে রোহিঙ্গাদের সাথে একটা যোগসূত্র রয়েছে।

খাঁন মাহমুদ আইউব/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর