একদিনে করোনায় মৃত্যু ১৭৮, আক্রান্ত ৬ হাজার ৮৮৫

দেশ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ৬ হাজার ৮৮৫ জন জন মৃত্যুবরণ করেছে। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৬ হজার ৮৮৫ জন।

শনিবার (১৪ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে একদিনে ১৭৮ জনসহ করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৮৮। এছাড়া একদিনে আরও ৬ হাজার ৮৮৫ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ১২ হাজার ২১৮ জন।

একদিনে মোট ৩৩ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষা করে এই আক্রান্ত শনাক্ত করা হয়। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ২০ দশমিক ৬৬ শতাংশ। একদিনে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৬৭, চট্টগ্রামের ৪৫ ও খুলনার ২৩ জন রয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর