টাঙ্গাইলে করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
চলমান করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইল সদর উপজেলার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে সদর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন শ্রমজীবী মানুষের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
হাসান সিকদার/বার্তা বাজার/এসবি