কুমিল্লার তিতাসে মসজিদের দখলে থাকা জায়গা দখলে নিতে পায়তারা করছে একদল ভূমিখেকো। সরেজমিনে গিয়ে জানা যায়, তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের বৈদ্যারকান্দি বাগে জান্নাত জামে মসজিদের পাশে সরকারি ভিপি জমি রয়েছে ৮ শতক।
জমির দাগ নম্বর হলো ১০২ হালে ৭১। যা কুমিল্লা জেলা প্রশাসকের নামে বি এস খতিয়ানভুক্ত। মসজিদটি নির্মাণের পর থেকে দখলে থাকা ৮ শতক জায়গায় বালি ফেলে ভরাট করেন মসজিদ কর্তৃপক্ষ।
বর্তমানে ওযুখানা, মক্তব, টয়লেট, হুজুরাখানা ও বসারস্থান নির্মাণের জন্য ইট, বালি, সিমেন্ট ও রড আনলে তাতে বাঁধা প্রদান করেন মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলাম, আবুল হোসেন মোল্লা ও আবুল কাশেম প্রমুখ।
তারা কি হিসেবে দাবী করেন এই প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন ,আমি ক্রয়সূত্রে দলিলমূলে মালিক। যদি আমার দলিল বাদ হয়ে যায়, তবে আইনি প্রক্রিয়ায় যা হবে আমি তাই মেনে নিবো। বর্তমানে আমি দখলে আছি, তাই আমিই মালিক।
এই বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বলেন, এই জায়গা সরকারি জায়গা। নুরুল ইসলাম ৪ শতক, আবুল হাসেম ১ শতক এবং আবুল হোসেন মোল্লা ৩ শতক নিজেদের বলে দাবি করছেন। যদি তাদের জায়গা হতো তাহলে ডিসির নামে ফাইনাল বি এস খতিয়ান কেন? নুরুল ইসলাম গংরা ১২ লাক্ষ টাকা দাবি করেছেন। টাকা দিলে তারা জায়গা ছেড়ে দিবে এমনটিই জানিয়েছে তারা। ভূমি তাদের নয়, তাহলে তাদেরকে কেন টাকা দিতে হবে? কিন্তু আমরা কাজ করতে পারছি না। তাদের বাঁধার কারণে।
এ বিষয়ে সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক সরকার বলেন, বিষয়টি আমি জেনেছি। আমি উভয়পক্ষকে বলেছি বিষয়টি বসে সমাধান করার জন্য। আশা করছি খুব শীঘ্রই বিষয়টি মিমাংশা হবে। তবে এটি কারো জায়গা নয়, সরকারি জায়গা। নিয়ম হলো পূর্বে যার নামে দলিল ছিলো তারাই ভোগ দখল করবে। যদি সরকারের প্রয়োজন হয় যখন খুশি নিতে পরবেন।
মোঃ আসলাম/বার্তা বাজার/এসবি