চট্টগ্রামে ছুরি, কিরিচ ও লোহার রড সহ ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ আগস্ট) বাকলিয়া থানার অভিযানে ০৪টি ছোরা, ০১টি লোহার কোরাবারী ও ০৫টি লোহার রড সহ ৫ জনকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১৪ আগস্ট) নগরীর বাকলিয়া থানাধীন মাস্টার কলোনী সংলগ্ন এলাকায় এস আই কারিমুজ্জামানের নেতৃত্বে বাকলিয়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ০৪টি ছোরা, ০১টি লোহার কোরাবারী ও ০৫টি লোহার রড সহ মোঃ রাজিব (১৮), মোঃ আক্তার (১৮), মোঃ সজিব (২০), মোঃ সাহাব উদ্দিন (১৯), মোঃ সোহেল (২০)দেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসবি