খালেদার ৬ জন্মদিন, এটা তামাশা ছাড়া আর কিছুই নয়: কাদের
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন ছয়টা, এটা বড় তামাশা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৪ আগস্ট) জাতীয় শোকদিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চান, আপনারা কর্মসূচি পরিবর্তন করেছেন কিন্তু খালেদা জিয়ার ভুয়া জন্মদিনের কর্মসূচিতো রয়েই গেল। এর শেষ কোথায়?
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ উদার গণতন্ত্র এবং রাজনীতিতে বিশ্বাসী বলেই এত রক্তঘাতের পরেও আপনারা এদেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন।
তিনি আরও বলেন, ১৫ আগস্ট পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম হত্যাকাণ্ড। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রক্তাক্ত বিশ্বাসঘাতকতায় কালিমালিপ্ত অধ্যায়।
বার্তা বাজার/নব