আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি বাড়িতে বৃক্ষ রোপণ করলেন উপজেলা চেয়ারম্যান
নাটোরের গুরুদাসপুরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ১৮৭ টি পরিবারের মাঝে উন্নত জাতের হাড়ি ভাঙ্গা আমের চারা প্রদান করেছেন গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।
শনিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার মশিন্দা ইউনিয়নে অবিস্থত আশ্রয়ণ প্রকল্প থেকে শুরু হয় ওই বৃক্ষ রোপন কার্যক্রম।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি বাড়িতে গিয়ে তিনি ওই চারা রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবু রাসেল।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষ রোপন অভিযানের কথা ঘোষনা করেছেন। সবাইকে বৃক্ষ রোপন করা জন্য আহবান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণে থাকা ছিন্নমুল মানুষ গুলো একটি ভালো বৃক্ষ ক্রয় করে রোপন করবে তাদের কিন্তু সেই সামর্থ নেই।
সেই চিন্তা করে আমি উন্নত জাতের হাড়ি ভাঙ্গা আমের চারা সংগ্রহ করেছি নিজস্ব অর্থায়নে। এবং ১৮৭টি বাড়িতে নিজে গিয়ে আমার স্বেচ্ছাসেবক টিমের সহযোগিতায় প্রতিটি বাড়িতে রোপন করেছি। পাশাপাশি তাদেরকে এই গাছগুলোর যত্ন নেওয়ার আহবান জানিয়েছি।
মেহেদী হাসান তানিম/বার্তা বাজার/এসবি