জাতীয় শোক দিবস উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ আগষ্ট) দুপুরে সাভার উপজেলা পরিষদের সভা কক্ষে এই প্রস্তুতি সভা সম্পন্ন হয়।

সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় মঞ্জুরুল আলম রাজীব যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীরতায় এবং স্বাস্থ্য বিধি মেনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের জন্য নেতাকর্মীদের আহবান জানান।

এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন প্রমুখ সহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর