টাঙ্গাইলের কুমুদিনী সরকারী কলেজে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

টাঙ্গাইলের কুমুদিনী সরকারী কলেজে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হচ্ছে। ছবি: বার্তা বাজার

টাঙ্গাইলের কুমুদিনী সরকারী কলেজে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু কর্নার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) বেলা ১১ টার দিকে বঙ্গবন্ধু কর্নারটি উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

প্রধান অতিথি টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ‘বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত ছবিগুলোর মাধ্যমে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মজীবনের সার্বিক চিত্র ফুটে উঠেছে, যা আজকের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছি’।

এসময় কমুদিনী সরকারী কলেজের অধ্যক্ষ আলীম আল রাজীসহ কলেজের সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।

হাসান সিকদার/বার্তা বাজার/এসবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *