সাভারে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সাভারে দুই গ্রুপের সংঘর্ষে আহত ব্যক্তিরা। ছবি: বার্তা বাজার

ঢাকার সাভারের আশুলিয়ায় জমি দেখাশুনা করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

শনিবার (১৪ আগষ্ট) আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকায় চিত্র নায়িকা সাবনুরের শ্যুটিং কাজে ব্যবহৃত বাড়ির পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এব্যাপারে এলাকাবাসী জানায়, বাসাইদ এলাকার চিত্র নায়িকা শাবনুর’র শ্যুটিং বাড়ির পাশে বুলবুল আহমদ নামের এক ব্যক্তির ২৪ বিঘা জমি রয়েছে। ওই জমি দেখাশুনার দায়িত্ব দেওয়া হয় স্থানীয় নাজিম নামের এক ব্যক্তিকে। পরে নানা অনিয়মের জন্য জমির মালিক নাজিম মিয়াকে জমি দেখাশুনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পাশের আরেক যুবক সাইফুল ইসলামক জমি দেখাশুনার দায়িত্ব দেন।

এঘটনায় গতকাল রাতে নাজিম ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পর উভয় গ্রুপের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হলে জমির মালিকশনিবার সকালে ওই জমিতে দুই গ্রুপের মাঝে সালিক বৈঠক বসার আহবান জানান।

এসময় দুই গ্রুপ বৈঠকে বসার আগেই ধারালা অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয় পড়ে।

এসময় আধাঘন্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়। পর আহতদর দ্রুত উদ্ধার কর চিকিৎসার জন্য সাভারের সুপার হসপিটালে ভর্তি করা হয়।

এলাকাবাসী আরও অভিযাগ করেন, নাজিম মিয়া নামের ওই ব্যক্তি নিজ এলাকায় দীর্ঘদিন ধর সন্ত্রাসী কর্মকান্ড কায়েম করে আসছে। তার নানা অপকর্মের কেউ প্রতিবাদ করলে তাদেরকে নানাভাবে হয়রানী করেন বলেও জানান তারা।

এবিষয় আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/এসবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *