খুলনা বিভাগে করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩২২ জনের।

এর আগে গতকাল শুক্রবার (১৩ আগস্ট) এ বিভাগে করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ৬১২ জনের।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত করোনায় ২১ জন মারা যান। এদের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ নয়জন মারা গেছেন। এছাড়া খুলনায় সাতজন, যশোরে দুইজন, মেহেরপুরে দুইজন এবং নড়াইলে একজন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ১ লাখ ৩ হাজার ৫২২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৭৯১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৪৩৯ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর