জাতীয় শোক দিবসে ১ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদৎবার্ষিকী এবং ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে দু দেশের মধ্যে এক দিনের জন্য পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

রবিবার (১৫ আগস্ট) সকাল থেকে এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান রবিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে তবে বিশেষ অনুমতি নিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর সহকারি পরিচালক ট্রাফিক মোঃ মোস্তাফিজুর রহমান জানান জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী এবং ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামীকাল সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর