পরীমনির বিষয়ে এবার মুখ খুললেন মিথিলা

পরীমনি ও রাফিয়াত রশিদ মিথিলা।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে মাদক মামলায় দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে পরীমনিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাগারের কোয়ারেন্টাইন সেন্টার রজনীগন্ধা ভবনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন পরীমনি।

এবার পরীমনির বিষয়ে মুখ খুলেছেন আলোচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে ভারতে রয়েছেন মিথিলা। সেখান থেকে গণমাধ্যমকে তিনি বলেন, এই মুহূর্তে আমি বাংলাদেশে নেই। এ কারণে ঠিক বলতে পারছি না পরীমনির বিষয়টা নিয়ে কি ঘটছে।

তিনি বলেন, পরীমনিকে নিয়ে যে মিডিয়া ট্রায়াল হচ্ছে, এটা আমি সমর্থন করি না। কেবল পরীমনি নয়, ইন্ডাস্ট্রিতে কাজ করে এমন যেকোনও মেয়েকে নিয়ে কিছু ঘটলেই মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যায়। তবে এটা শুধু বাংলাদেশে নয়, সব দেশেই হয়ে থাকে।

মিথিলা বলেন, ইন্ডাস্ট্রিতে কেউ কিছু করলেই তার লাইফস্টাইল, ব্যক্তিগত জীবন নিয়ে খোঁড়াখুঁড়ি শুরু হয়ে যায়। পুরুষতান্ত্রিক দিক থেকে সেটার বিচার করা হয়, যেটা একদমই ঠিক নয়।

তিনি বলেন, সমাজের সার্বিক উন্নতিতে সংবাদ-মাধ্যমের বড় ভূমিকা রয়েছে। সেটা না দেখে, মহিলা সংক্রান্ত কিছু হলেই তাতে ঝাঁপিয়ে পড়া হয়, এটা কেন?

পরীমনির বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে মিথিলা আরও বলেন, ন্যায়-অন্যায় যাই হোক, দেশের আইন আছে, বিচার-ব্যবস্থা আছে। এভাবে একজন মহিলাকে টেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে। সমাজের ওপর, ইন্ডাস্ট্রির ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। আমি চাই এর সুষ্টু তদন্ত হোক। অকারণে যেন মেয়েটির কোনো ক্ষতি না হয়ে যায়। পরীমনি যেন সঠিক বিচার পায়।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *