রাজশাহী মেডিকেলে করোনায় ১১ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৪ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ২ জন এবং কুষ্টিয়ার ১ জন রয়েছেন।

মৃতদের মধ্যে ৯ জনের করোনা পজেটিভ, ১ জন উপসর্গ নিয়ে এবং ১ জন করোনা নেগেটিভ হবার পর মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন। এনিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৩০ জন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ১০৫ টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৯ দশমিক ৫২ শতাংশ।

মাহাবুল ইসলাম/বার্তা বাজার/এসবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *