সকালেই ৮ জেলায় করোনায় ৬৯ জনের মৃত্যু

করোনাভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যা কমছেই না। শনিবার (১৪ আগস্ট) সকাল পর্যন্ত দেশের ৮ জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। চাঁদপুরে গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে ২৩ জন মারা গেছেন। সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের প্রাণহানি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে কুমিল্লায় ১০ জন, কুষ্টিয়ায় ৯ জন, ঠাকুরগাঁওয়ে ৪ জন ও নড়াইলে একজনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর